ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৯১ শতাংশ

দেশে শিল্প উৎপাদন প্রবৃদ্ধিতে মন্দার কারণে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় অর্ধেকে নেমে ৩ দশমিক ৯১ শতাংশে দাঁড়িয়েছে। গত অর্থবছরের এপ্রিল-জুনে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এই প্রবৃদ্ধি ছিল ছয় দশমিক ৮৮ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে কারখানার উৎপাদন বেড়েছে তিন দশমিক ৯৮ শতাংশ, যা এক বছর আগে ছিল ১০ দশমিক ১৬। সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্য অনুযায়ী এই সময়ে কৃষি উৎপাদন ও সেবা খাতের প্রবৃদ্ধিও কমেছে।


উচ্চ মুদ্রাস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের কারণে চাপে থাকা দেশের অর্থনীতির প্রবৃদ্ধি এপ্রিল-জুন প্রান্তিকে নিম্নমুখী ছিল।

ads
ads
ads

Our Facebook Page

↑